হোম > সারা দেশ > খুলনা

খুলনায় যুবককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

প্রতীকী ছবি

খুলনার পূর্ব রূপসায় আব্দুল রাশেদ ওরফে পিকুল (৩০) নামের এক যুবককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার কদমতলা বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত পিকুল রূপসা উপজেলার বাগমারা এলাকার আব্দুল আওয়ালের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার পরিদর্শক (তদন্ত) মো. সবুর বলেন, রাত ১টার দিকে পিকুলকে কয়েকজন দুর্বৃত্ত কয়েকটি গুলি করে। তার মধ্যে একটি গুলি পিকুলের বুকে লাগে। গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন পিকুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁর মৃত্যু হয়। পিকুলের বিরুদ্ধে রূপসা থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে।

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: অজ্ঞাত দুজনের বিরুদ্ধে পুলিশের মামলা

খুলনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

খুলনায় জোড়া হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানের যোগদান

খুলনায় গভীর রাতে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

খুলনায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, তীব্র যানজট

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কুয়েট ক্যাম্পাসসংলগ্ন ৪ সরকারি প্রতিষ্ঠান, দাপ্তরিক কার্যক্রম ব্যাহত

নিজ রাজ্যে ফিরল সেই বাঘিনী, থাকবে বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণে

মা-বাবার মারধর, কিশোরীর বস্তাবন্দী লাশ মোটরসাইকেলে করে ফেলে আসেন বাবা: পুলিশ