হোম > সারা দেশ > খুলনা

খুলনার ‘রফিক গাজী হত্যা’ মামলার সন্দিগ্ধ দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

গ্রেপ্তার দুই সন্দিগ্ধ আসামি ইমন শরীফ ও সজল খান। ছবি: সংগৃহীত

খুলনার ‘আশিক গ্রুপের’ সক্রিয় সদস্য রফিক গাজী হত্যা মামলায় সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল সোমবার সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা মেট্রোপলিটন আওতাধীন লবণচরা এলাকার বাসিন্দা ইমন শরীফ (২৭) ও সজল খান (২৫)। আজ মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকায় অভিযান চালান র‌্যাব-৬ সদর কোম্পানির একটি দল। এ সময় খুলনার আশিক গ্রুপের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। লবণচরা থানার চাঞ্চল্যকর রফিক গাজী হত্যা মামলার সন্দিগ্ধ আসামি।

মামলার তথ্যানুযায়ী, নিহত রফিক গাজী (৪০) একজন পরিবহন ব্যবসায়ী ছিলেন। ১২ জুন বেলা সোয়া ১১টার দিকে স্ত্রী ও সন্তানকে নিয়ে লবণচরা থানার মাথাভাঙা এলাকার রায়পাড়ায় যান। সেখানে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা তাঁদের গতিরোধ করেন পিস্তল দিয়ে গুলি করে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যান।

স্থানীয়রা গুরুতর আহত রফিক গাজীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। ওই দিন দুপুরেই মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানিয়েছেন, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

ভ্যান চুরির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে হত্যা, ২ জনের ১০ বছরের কারাদণ্ড

খুলনায় চাঁদা না পেয়ে ভাঙারি ব্যবসায়ীকে গুলি

কোস্ট গার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনীর বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ ৩ জনের একজন নিহত

গ্রাম থেকে শহরে আসা শিক্ষকদের পুনরায় গ্রামে পাঠানো হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় সন্ত্রাসী আশিক গ্রুপের ‘প্রধান শুটার’ পারভেজ গ্রেপ্তার

খুলনার ৫ শীর্ষ সন্ত্রাসী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

অধীনস্থদের নিয়ে বিতর্কিত মন্তব্য: খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার স্ট্যান্ড রিলিজ

খুলনার লবণচরায় চিহ্নিত সন্ত্রাসী চ্যাগা সোহেল গ্রেপ্তার

যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষককে ডিসিপ্লিন থেকে অব্যাহতি, তদন্ত শুরু

গৃহকর্মীর ওপর নির্যাতনের ঘটনায় মামলা, স্ত্রীসহ এএসআই গ্রেপ্তার