হোম > সারা দেশ > খাগড়াছড়ি

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি 

পানছড়ি উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় গরুসহ আটক যুবক। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত এলাকা থেকে ১১টি ভারতীয় গরুসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আজ শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে ৩ বিজিবি লোগাং জোন অভিযান চালিয়ে গরুগুলোসহ চোরাকারবারিকে আটক করে।

আটক ব্যক্তির নাম রন্তু চাকমা (৩৮)। তিনি পানছড়ি উপজেলার সীমান্তবর্তী শিবচরণ কার্বারিপাড়ার লিফ চরণ চাকমার ছেলে।

বিজিবি সূত্র জানায়, আজ ভোরে ৩ বিজিবির লোগাং বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবুল হাসানের নেতৃত্বে একটি টহল দল পানছড়ির হাতিমারা (সেগুনবাগান) এলাকায় অভিযান চালায়। এ সময় গরু ও একটি অবৈধ ওয়াকিটকিসহ এক চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়। পরে দুপুরে আটক চোরাকারবারি ও গরুগুলো পানছড়ি থানায় হস্তান্তর করা হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ভারতীয় গরুগুলোসহ চোরাকারবারিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।

মহালছড়িকে ১১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা খাগড়াছড়ির

মাদকবিরোধী ম্যারাথনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন হাজী নুরুল হক

কাঁকরোল খেতে দুর্বৃত্তের হানা, হাসেমের ৮ লাখ টাকার স্বপ্ন চুরমার

মাদকবিরোধী বার্তা নিয়ে রামগড়ে ম্যারাথন, অংশ নিলেন ৩০০ জনের বেশি

গুগল ম্যাপের নির্দেশনায় ভুল পথে পর্যটকবাহী বাস

মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত ৩৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

রামগড়ে গুচ্ছগ্রামবাসীর রেকর্ডভুক্ত জমি দখলের অভিযোগ, নিরাপত্তায় সেনা ক্যাম্পের দাবি

মানিকছড়িতে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন, সভাপতি হাবিব ও সাধারণ সম্পাদক মীর হোসেন

বিজিবির ধাওয়ায় পালাল চোরাকারবারি, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

হালদায় কারেন্ট জালে মাছ শিকার, ১০০ মিটার জাল জব্দ