হোম > সারা দেশ > খাগড়াছড়ি

পানছড়িতে তেল বিক্রি নিয়ে সংঘর্ষ, আহত ২

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি 

প্রতীকী ছবি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় তেল বিক্রিকে কেন্দ্র করে দোকানের কর্মচারী ও ক্রেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার পানছড়ি বাজারের তবলছড়ি সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, মোহাম্মদপুর এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৩০) নিজের ট্রাক্টরের জন্য ৩০ লিটার তেল কিনতে যান। পরে তাঁর ভাই মো. সুজন ইসলাম (৩৬) পুনরায় ৩০ লিটার তেল নিতে গেলে দোকানের কর্মচারী মো. মিজানুর রহমানের (৩৩) সঙ্গে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে সুজন ইসলাম দোকান কর্মচারীকে ধাক্কা দিলে তিনি তেলের ড্রামের ওপর পড়ে গিয়ে মুখে আঘাত পান। এর জেরে দোকান কর্মচারী দোকান থেকে বের হয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে রফিকুল ও সুজনের ওপর পাল্টা হামলা চালান।

খবর পেয়ে পানছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।

এ বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

পানছড়ির দুর্গম সীমান্তে বিজিবির মানবিক সেবা: নলকূপ, ফ্রি চিকিৎসা ও শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়িতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকা নিহত

রামগড়ে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আটক ৯

ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটে খাগড়াছড়ির পোলট্রি শিল্পে বিপর্যয়

খাগড়াছড়ির মানিকছড়ি: আমের দাম কম, হতাশ চাষিরা

মানিকছড়িতে সংগৃহীত চামড়া নিয়ে বিপাকে মাদ্রাসাগুলো

মানিকছড়ির কোরবানির হাটে ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি, বড় গরু নিয়ে শহরমুখী খামারিরা

চলন্ত বাসের বক্সের ডালা খোলা, ধাক্কা লেগে অন্য বাসের যাত্রীর মৃত্যু

খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চল: পানি সংকটে ৪০% মানুষ

মানিকছড়িতে গৃহবধূ খুন, স্বামী-শাশুড়ি আটক