হোম > সারা দেশ > খাগড়াছড়ি

দীঘিনালায় এডিসির গাড়িতে হামলা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় অতিরিক্ত জেলা প্রশাসকের (এডিসি) গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার বেলা ১১টার দিকে খাগড়াছড়ি জেলা সদর থেকে দীঘিনালা যাওয়ার পথে জামতলী বাঙ্গালীপাড়া স্থানে এডিসি জেনারেল জোনায়েদ কবির সোহাগের গাড়িতে হামলা করা হয়। এতে গাড়ির পেছনের কাচ ভাঙলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা দিয়ে উপজেলায় নিয়ে এসেছে। সার্বিক নিরাপত্তাব্যবস্থা ভালো রয়েছে। 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হামলার ঘটনা শুনেছি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পানছড়ি সীমান্তে সাবমেশিনগান ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

রামগড় ব্যাটালিয়নের অভিযানে ১৯ লাখ টাকার শাড়ি জব্দ

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

আমের আঁটি থেকে শুরু শিক্ষক ম্রানুচিং মারমার সাফল্যের গল্প

মানিকছড়িতে হামের প্রকোপ, ওষুধ-সংকটে দুর্ভোগে রোগীরা

পাহাড়ের কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা দেখছে সরকার, চাঁদাবাজি ও সংরক্ষণ বাধা

সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন খাগড়াছড়ি সদর

দুর্ঘটনায় আহতের পকেটে মিলল ৯৫০ পিস ইয়াবা, পুলিশি পাহারায় হাসপাতালে

খাগড়াছড়িতে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

শিক্ষকের নির্দেশে দুই শিক্ষার্থীকে সহপাঠীদের ‘গণহারে থাপ্পড়’, ঘটনা তদন্তে কমিটি