হোম > সারা দেশ > খাগড়াছড়ি

ফ্রি ইন্টারনেট না পেয়ে ব্যবসায়ীকে মারধর, এসআই প্রত্যাহার

খাগড়াছড়ি প্রতিনিধি 

এসআই নাজমুল হাসান। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির দীঘিনালায় বিনা মূল্যে ইন্টারনেট সংযোগ না দেওয়ায় সেবাদাতা ব্যবসায়ীকে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই এসআইকে প্রত্যাহার করে আজ বুধবার সকালে খাগড়াছড়ি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। অভিযুক্ত নাজমুল হাসান উপজেলার মেরুং পুলিশ ফাঁড়িতে ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে ফাঁড়িতে নিয়ে স্থানীয় ইন্টারনেট সংযোগদানকারী প্রতিষ্ঠানের ব্যবসায়ী ইসমাইল হোসেনকে (২৭) মারধর করেন ফাঁড়ির ইনচার্জ নাজমুল। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ফাঁড়ির সামনে অবস্থান নেন। পরে দীঘিনালা থানার ওসি জাকারিয়া উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ওসি জাকারিয়া বলেন, ঘটনার পরই এসআই নাজমুলকে থানায় নিয়ে আসা হয়। তিনি দোষ স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। আজ সকাল তাঁকে খাগড়াছড়ি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ব্যাপারে খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, পুলিশ ফাঁড়ির এসআই জনগণের সঙ্গে খারাপ আচরণ ও মারধর করায় তাঁকে প্রত্যাহার করা হয়েছে। যাচাইবাছাই করে ভালো একজনকে দায়িত্ব দেওয়া হবে।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যৌথ অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

পানছড়ির দুর্গম সীমান্তে বিজিবির মানবিক সেবা: নলকূপ, ফ্রি চিকিৎসা ও শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়িতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকা নিহত

রামগড়ে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আটক ৯

ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটে খাগড়াছড়ির পোলট্রি শিল্পে বিপর্যয়

খাগড়াছড়ির মানিকছড়ি: আমের দাম কম, হতাশ চাষিরা

মানিকছড়িতে সংগৃহীত চামড়া নিয়ে বিপাকে মাদ্রাসাগুলো

মানিকছড়ির কোরবানির হাটে ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি, বড় গরু নিয়ে শহরমুখী খামারিরা

চলন্ত বাসের বক্সের ডালা খোলা, ধাক্কা লেগে অন্য বাসের যাত্রীর মৃত্যু

খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চল: পানি সংকটে ৪০% মানুষ