হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়ি সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ বাংলাদেশিকে পুশ ইন করল বিএসএফ

খাগড়াছড়ি প্রতিনিধি 

মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের উপজেলার বেলছড়ি উচ্চবিদ্যালয়ে রাখা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বলেন, ‘বুধবার দিবাগত গভীর রাতে ৯ জনকে পুশইন করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করত বলে প্রাথমিকভাবে জানা গেছে। কীভাবে তাদের পুশইন করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।’

তিনি আরও জানান, পুশইন হওয়াদের মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি উচ্চবিদ্যালয়ে রাখা হয়েছে। তারা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে আছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, এর আগেও চলতি বছর খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ১৫৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যৌথ অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

পানছড়ির দুর্গম সীমান্তে বিজিবির মানবিক সেবা: নলকূপ, ফ্রি চিকিৎসা ও শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়িতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকা নিহত

রামগড়ে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আটক ৯

ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটে খাগড়াছড়ির পোলট্রি শিল্পে বিপর্যয়

খাগড়াছড়ির মানিকছড়ি: আমের দাম কম, হতাশ চাষিরা

মানিকছড়িতে সংগৃহীত চামড়া নিয়ে বিপাকে মাদ্রাসাগুলো

মানিকছড়ির কোরবানির হাটে ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি, বড় গরু নিয়ে শহরমুখী খামারিরা

চলন্ত বাসের বক্সের ডালা খোলা, ধাক্কা লেগে অন্য বাসের যাত্রীর মৃত্যু

খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চল: পানি সংকটে ৪০% মানুষ