হোম > সারা দেশ > খাগড়াছড়ি

কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

খাগড়াছড়ি প্রতিনিধি 

গ্রেপ্তার মফিজুল ইসলাম ও আবু তালেব গাজী। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লক্ষ্মীছড়ি উপজেলার জুর্গাছড়ি এলাকার মনিরুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম (৩১) ও গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা হামিদুল গাজীর ছেলে আবু তালেব গাজী (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে ভিকটিম তাদের বাড়ির পাশে খালে গোসল করতে যায়। এ সময় ভিকটিমকে পেছন থেকে মুখ চেপে পাশের ঝোপঝাড়ের ভেতর গাছের আড়ালে নিয়ে একজন ধর্ষণ করেন এবং অন্যজন মোবাইলে ভিডিও ধারণ করেন। পরে ভিডিও ধারণকারীও ভিকটিমকে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে দুজনকে আসামি করে লক্ষ্মীছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি খালেদ হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারের পর থানায় নিয়ে এলে ভিকটিম উক্ত আসামিদের শনাক্ত করে। গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। আসামিদের আদালতে পাঠানো হবে।

খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চল: পানি সংকটে ৪০% মানুষ

মানিকছড়িতে গৃহবধূ খুন, স্বামী-শাশুড়ি আটক

পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য নিহত

খাগড়াছড়িতে টিসিবির পণ্য কিনতে লাইনে ১৩ ঘণ্টা, ঘরে অনাহারে ছিল শিশুরা

গত বছরের কোরবানির পশুর চামড়া এখনো অবিক্রীত, বিপাকে মাদ্রাসাগুলো

লাল সোনাইলে আলো হয়ে আছে পাহাড়

মানিকছড়িতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশু

পাহাড়ে মুগ্ধতা ছড়াচ্ছে ক্যাসিয়া জাভানিকা

নেচে-গেয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই পালন

কাপ্তাই হ্রদে ভাসল ফুল, পাহাড়ে উৎসবের আমেজ