হোম > সারা দেশ > খাগড়াছড়ি

২৩ দিনেও সন্ধান মেলেনি নববধূর, উদ্বেগে পরিবার

খাগড়াছড়ি প্রতিনিধি 

ফাইল ছবি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে নিখোঁজের ২৩ দিন পেরিয়ে গেলেও নববধূর সন্ধান পাওয়া যায়নি। তাঁর ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন মা মুক্তা বেগমসহ স্বজনেরা।

মাটিরাঙ্গা উপজেলার ১০ নম্বর মুসলিমপুর এলাকা থেকে নিখোঁজ হন তিনি। ওই এলাকার বাসিন্দা মেহেরাজ উদ্দিন পাটোয়ারীর সঙ্গে গত ১১ জুন পারিবারিকভাবে তাঁর বিয়ে হয়।

পরিবার সূত্রে জানা যায়, তিনি মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিল গ্রামের কেফায়েত উল্লাহর মেয়ে। তাঁর স্বামী মেহেরাজ উদ্দিন ১০ নম্বর এলাকার মৃত মহিউদ্দিন পাটোয়ারী ও সাফিয়া বেগমের ছেলে।

মেয়ের সন্ধানে তাঁর মা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন। এ ঘটনায় গত ২৬ আগস্ট বিকেলে মাটিরাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

গৃহবধূর স্বামী মেহেরাজ উদ্দিন জানান, গত ২৫ আগস্ট সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

মেয়েকে না পেয়ে অসহায় মা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। স্বজনদের পাশাপাশি তিনিও তাঁর সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজ করছেন।

এ বিষয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, নিখোঁজ ব্যক্তির মা থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডির পরিপ্রেক্ষিতে বিধি অনুযায়ী নিখোঁজ ব্যক্তির অনুসন্ধান অব্যাহত রয়েছে।

মানিকছড়িতে এক রাতে ৪০০ ফুট বিদ্যুতের তার চুরি

খাগড়াছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বিআরটিসি বাস

ভাঙনের ঝুঁকি রেখেই কোটি টাকার সড়কে চলছে কার্পেটিং

টানা অবরোধে স্থবির খাগড়াছড়ি, পর্যটন খাতে ধস

দ্রুতগতির প্রাইভেট কার দেখে সন্দেহ, ধাওয়া করে মিলল ৪০ কেজি গাঁজা

সাজেকে ফের সকাল-সন্ধ্যা অবরোধ, যান চলাচল বন্ধ

সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের গোলাগুলি

খাগড়াছড়িতে কঠিন চীবরদান, মাসব্যাপী উৎসব শুরু

লক্ষ্মীছড়িতে সেনা অভিযানে ৩০ লাখ টাকার কাঠ-বাঁশ জব্দ

নাইক্ষ্যংছড়িতে পানির নিচ থেকে ৩ বস্তা ইয়াবা উদ্ধার, নারী আটক