হোম > সারা দেশ > খাগড়াছড়ি

মোটরসাইকেল উল্টে কলেজছাত্র নিহত

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় মোটরসাইকেল উল্টে তারেক রহমান (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তারেক রহমান গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী হোসেনের ছেলে। 

জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের হাতিমুড়া থেকে হাফছড়ি জোরখাম্বা এলাকার নিজ বাড়িতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তারেক রহমান। এ সময় ইসলামিক মিশনের হোমিও হল ও ফকিরনালা সড়কের মুখে মোটরসাইকেল উল্টে গুরুতর আহত হন তিনি। রক্তাক্ত অবস্থায় তারেক রহমানকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

পাহাড়ের প্রত্যন্ত জনপদে চিকিৎসাসেবায় লক্ষ্মীছড়ি সেনা জোন

চক্ষু ও চর্মরোগ বিশেষজ্ঞ নিয়ে দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনা মূল্যে চিকিৎসাসেবা

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর সহায়তায় কাটল পানিসংকট, উপকৃত ৪০০ পরিবার

বাবার অপূর্ণ স্বপ্ন পূরণে ৯ বছরের সাইফের ক্রিকেটযাত্রা

পানছড়ি সীমান্তে সাবমেশিনগান ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

রামগড় ব্যাটালিয়নের অভিযানে ১৯ লাখ টাকার শাড়ি জব্দ

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

আমের আঁটি থেকে শুরু শিক্ষক ম্রানুচিং মারমার সাফল্যের গল্প

মানিকছড়িতে হামের প্রকোপ, ওষুধ-সংকটে দুর্ভোগে রোগীরা

পাহাড়ের কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা দেখছে সরকার, চাঁদাবাজি ও সংরক্ষণ বাধা