হোম > সারা দেশ > খাগড়াছড়ি

দীঘিনালায় টিলা কাটায় যুবকের দেড় লাখ টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি 

টিলা কাটা বন্ধে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালি ইউনিয়নে গতকাল শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় টিলা কাটার অপরাধে মো. রোমান (৩০) নামের এক যুবককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের কলেজ টিলা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ। অভিযানে সার্বিক সহযোগিতা করে দীঘিনালা থানার পুলিশ।

টিলা কাটা বন্ধে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালি ইউনিয়নে গতকাল শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে জানতে চাইলে মামুনুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, টিলা কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একজনকে দেড় লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যৌথ অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র উদ্ধার

পানছড়ির দুর্গম সীমান্তে বিজিবির মানবিক সেবা: নলকূপ, ফ্রি চিকিৎসা ও শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়িতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শিক্ষিকা নিহত

রামগড়ে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আটক ৯

ঘন ঘন বিদ্যুৎ-বিভ্রাটে খাগড়াছড়ির পোলট্রি শিল্পে বিপর্যয়

খাগড়াছড়ির মানিকছড়ি: আমের দাম কম, হতাশ চাষিরা

মানিকছড়িতে সংগৃহীত চামড়া নিয়ে বিপাকে মাদ্রাসাগুলো

মানিকছড়ির কোরবানির হাটে ছোট-মাঝারি গরুর চাহিদা বেশি, বড় গরু নিয়ে শহরমুখী খামারিরা

চলন্ত বাসের বক্সের ডালা খোলা, ধাক্কা লেগে অন্য বাসের যাত্রীর মৃত্যু

খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চল: পানি সংকটে ৪০% মানুষ