হোম > সারা দেশ > খাগড়াছড়ি

দীঘিনালায় আগুনে পুড়ল ৬০টি দোকান 

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে গেছে ৬০টি দোকান। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলা বাস টার্মিনাল-সংলগ্ন লারমা স্কোয়ার বাজারে এ আগুনের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করেছেন ফয়ার সার্ভিসের কর্মীরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফয়ার সার্ভিস।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ১টার দিকে বাজারে আগুন লাগে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে স্থানীয়দের সহযোগিতায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে প্রায় ৬০টি দোকান পুড়ে যায়। এর মধ্যে অধিকাংশ দোকান কাঠের। তাই আজ বেলা ১১টার দিকেও দোকানগুলো থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীদেরও দেখা যায় দোকানগুলোতে পানি দিতে। 

দীঘিনালা স্টেশন কর্মকর্তা পংকজ কুমার বড়ুয়া জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতি নিরূপণসহ আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর বলা যাবে।

পানছড়ি সীমান্তে সাবমেশিনগান ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

রামগড় ব্যাটালিয়নের অভিযানে ১৯ লাখ টাকার শাড়ি জব্দ

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

আমের আঁটি থেকে শুরু শিক্ষক ম্রানুচিং মারমার সাফল্যের গল্প

মানিকছড়িতে হামের প্রকোপ, ওষুধ-সংকটে দুর্ভোগে রোগীরা

পাহাড়ের কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা দেখছে সরকার, চাঁদাবাজি ও সংরক্ষণ বাধা

সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন খাগড়াছড়ি সদর

দুর্ঘটনায় আহতের পকেটে মিলল ৯৫০ পিস ইয়াবা, পুলিশি পাহারায় হাসপাতালে

খাগড়াছড়িতে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

শিক্ষকের নির্দেশে দুই শিক্ষার্থীকে সহপাঠীদের ‘গণহারে থাপ্পড়’, ঘটনা তদন্তে কমিটি