হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ভোট দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

খাগড়াছড়ি প্রতিনিধি 

ভোটকেন্দ্রে ভোট দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি: আজকের পত্রিকা

নিজ জেলা খাগড়াছড়িতে ভোট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ৮ নম্বর পৌর ওয়ার্ডে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।

ভিপি সাদিক কায়েম বলেন, ইনসাফ প্রতিষ্ঠায় সকলকে ভূমিকা রাখতে নতুন প্রজন্মকে সোচ্চার থাকতে হবে। পছন্দের প্রার্থীকে ভোট দেন, যাঁরা ইনসাফের পক্ষে সত্য কথা বলেন, যাঁরা সংস্কারের পক্ষে, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও রাহাজানির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সত্য নেতৃত্ব বাছাইয়ের আহ্বান জানান তিনি।

২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনে ৯ উপজেলায় ২০৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। খাগড়াছড়ি আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১৪৪ জন। তাঁদের মধ্যে পুরুষ ২ লাখ ৮০ হাজার ২০৬ এবং নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার। এবার নতুন ভোটার ২৭ হাজারের বেশি।

পানছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

বোয়ালখালী বাজারে মধ্যরাতে আগুন, পুড়ল ৩৫ ব্যবসাপ্রতিষ্ঠান

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক শিক্ষকের, আহত ৫ শিক্ষক

মোটরসাইকেলে তেল পাচ্ছেন না বাইকাররা, সাজেক ভ্রমণ না করেই ফিরছেন পর্যটকেরা

রামগড়ে ফার্মেসির সামনে থেকে ২ লাখ ১০ হাজার টাকা চুরি, তিনজন গ্রেপ্তার

খাগড়াছড়ির মানিকছড়ি: অবাধে কাটা পড়ছে পাহাড়

পুলিশ দম্পতির শিশুসন্তান পিকআপচাপায় নিহত

মানিকছড়িতে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রক্রিয়াজাতের সংকটে মানিকছড়িতে সূর্যমুখী চাষে আগ্রহ কমছে কৃষকদের

আলুটিলা পর্যটনকেন্দ্র: ভাঙাচোরা সড়ক-সেতু, কমছে পর্যটক