হোম > সারা দেশ > খাগড়াছড়ি

গুইমারায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি  

প্রতীকী ছবি

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আব্দুল কাদের (৭১) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার পশ্চিম বড়পিলাক এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত আব্দুল কাদের ওই এলাকার ইয়াকুব আলীর ছেলে। পারিবারিক সূত্র জানায়, ভোর সাড়ে ৫টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন।

আব্দুল কাদেরের পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। পাশাপাশি কর্মহীন হয়ে পড়ায় আর্থিক সংকট ও পারিবারিক কলহের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খাগড়াছড়ি পাহাড়ি অঞ্চল: পানি সংকটে ৪০% মানুষ

মানিকছড়িতে গৃহবধূ খুন, স্বামী-শাশুড়ি আটক

পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্য নিহত

খাগড়াছড়িতে টিসিবির পণ্য কিনতে লাইনে ১৩ ঘণ্টা, ঘরে অনাহারে ছিল শিশুরা

গত বছরের কোরবানির পশুর চামড়া এখনো অবিক্রীত, বিপাকে মাদ্রাসাগুলো

লাল সোনাইলে আলো হয়ে আছে পাহাড়

মানিকছড়িতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশু

পাহাড়ে মুগ্ধতা ছড়াচ্ছে ক্যাসিয়া জাভানিকা

নেচে-গেয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই পালন

কাপ্তাই হ্রদে ভাসল ফুল, পাহাড়ে উৎসবের আমেজ