হোম > সারা দেশ > খাগড়াছড়ি

প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি 

প্রতীকী ছবি

খাগড়াছড়িতে প্রশিক্ষণের সময় অসুস্থ হয়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে শহরের এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে (এএসটিসি) এ ঘটনা ঘটে।

মারা যাওয়া এএসআইয়ের নাম মো. মোতালেব হোসেন (৩১)। তিনি ময়মনসিংহ শিল্প পুলিশে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। তিনি বলেন, আজ সকালে প্রশিক্ষণরত মোতালেব পিটিতে অংশগ্রহণ করে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তাৎক্ষণিক খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

পুলিশ সুপার জানান, ময়মনসিংহ শিল্প পুলিশে কর্মরত মোতালেব ছয় সপ্তাহের সেকশন লিডার কোর্সে (এসএলসি) অংশ নিতে এসেছিলেন।

গণ-অভ্যুত্থানের কৃতিত্ব কারোর একার নয়: অনিন্দ্য ইসলাম

রামগড়ে ঢাকা-খাগড়াছড়ি মহাসড়কের পাশে মাটিধস, বড় দুর্ঘটনার আশঙ্কা

বন্যাকবলিত মানুষের পাশে সরকার সব সময় রয়েছে: প্রতিমন্ত্রী ইকবাল

৮১ লাখ টাকার সেতু চালুর মাস না পেরোতেই ঝুঁকিতে, সড়কে ভাঙন

খাগড়াছড়িতে ভারী বৃষ্টি কমলেও পাহাড় ভাঙছে, বাড়ছে শঙ্কা

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে সড়ক বিলীন

পাহাড়ি ঢলে ডুবে গেছে সাজেক সড়ক, আটকা ৫ শতাধিক পর্যটক

খাগড়াছড়ির রামগড়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ড

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৩

খাগড়াছড়িতে ৩ যুবককে গুলি করে হত্যা