হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে বিদ্যালয়ের মাঠ থেকে কিশোরীর লাশ উদ্ধার

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে সালমা আক্তার (১৪) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত আড়াইটার দিকে থানার অদূরে রশিকনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কিশোরী মেরুং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সোবাহানের মেয়ে। 

ওসি মো. নুরুল হক আজকের পত্রিকাকে বলেন, রশিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কিশোরীর গলায় গামছা প্যাঁচানো ছিল এবং এতে কয়েকটি গিঁট দেওয়া ছিল। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

পানছড়ি সীমান্তে সাবমেশিনগান ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

রামগড় ব্যাটালিয়নের অভিযানে ১৯ লাখ টাকার শাড়ি জব্দ

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

আমের আঁটি থেকে শুরু শিক্ষক ম্রানুচিং মারমার সাফল্যের গল্প

মানিকছড়িতে হামের প্রকোপ, ওষুধ-সংকটে দুর্ভোগে রোগীরা

পাহাড়ের কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা দেখছে সরকার, চাঁদাবাজি ও সংরক্ষণ বাধা

সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন খাগড়াছড়ি সদর

দুর্ঘটনায় আহতের পকেটে মিলল ৯৫০ পিস ইয়াবা, পুলিশি পাহারায় হাসপাতালে

খাগড়াছড়িতে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

শিক্ষকের নির্দেশে দুই শিক্ষার্থীকে সহপাঠীদের ‘গণহারে থাপ্পড়’, ঘটনা তদন্তে কমিটি