হোম > সারা দেশ > খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ছাদ থেকে লাফিয়ে যুবকের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ভবনের ছাদ থেকে লাফিয়ে মহিন বিল্লাহ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

গতকাল রোববার রাত ১০টার পরে জেলা শহরের পান বাজারসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। 

মৃত যুবকের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে। মহিন খাগড়াছড়ি বাজারের লিয়াকত ব্রাদার্সের কম্পিউটার অপারেটরের সহকারী হিসেবে কাজ করতেন। 

খাগড়াছড়ি সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘মহিন আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আত্মহত্যার আগে তিনি মামুন নামের একজনের হোয়াটসঅ্যাপে কল দেয়। রাতে পানবাজার পুকুরসংলগ্ন একটি ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা আমরা খতিয়ে দেখছি।’ 

ওসি আরও বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ

পানছড়িতে অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষে শিশু নিহত, বিজিবি সদস্যসহ আহত ৩

পাহাড়ের প্রত্যন্ত জনপদে চিকিৎসাসেবায় লক্ষ্মীছড়ি সেনা জোন

চক্ষু ও চর্মরোগ বিশেষজ্ঞ নিয়ে দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনা মূল্যে চিকিৎসাসেবা

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর সহায়তায় কাটল পানিসংকট, উপকৃত ৪০০ পরিবার

বাবার অপূর্ণ স্বপ্ন পূরণে ৯ বছরের সাইফের ক্রিকেটযাত্রা

পানছড়ি সীমান্তে সাবমেশিনগান ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

রামগড় ব্যাটালিয়নের অভিযানে ১৯ লাখ টাকার শাড়ি জব্দ

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন