হোম > সারা দেশ > খাগড়াছড়ি

সাজেকের সার্বিক নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে আজ অর্ধবেলা অবরোধ কর্মসূচি পালিত। ছবি: সংগৃহীত

সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে খাগড়াছড়ি রিজিয়নে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সেনাবাহিনী, পুলিশ, বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, জেলা পরিষদ, সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি, বাস-ট্রাক ও রেস্তোরাঁ মালিক সমিতিসহ স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর বারবার বাধার কারণে সাজেক সড়ক বন্ধ থাকায় স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পর্যটকদের দৈনন্দিন দুর্ভোগের চিত্র হয়ে উঠেছে। দীর্ঘস্থায়ী এ অচলাবস্থার কারণে স্থানীয় জনমনে যে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে, তা যেকোনো সময়ে ব্যাপক আকার ধারণ করে সাম্প্রদায়িক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

আলোচনা শেষে বিদ্যমান সংকট নিরসনে অংশীজনকর্তৃক বেশ কয়েকটি সমন্বিত প্রস্তাব উত্থাপিত হয়।

সংকট নিরসনে এমপি ওয়াদুদ ভূঁইয়া ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের মাধ্যমে সড়ক অবরোধকারী আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে ধাপে ধাপে আলোচনার প্রস্তাব জানানো হবে।

সভায় একই সঙ্গে সাজেক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে সাধারণ মানুষকে জিম্মি করা এবং এই উসকানিমূলক কর্মকাণ্ডে প্রকাশ্য মদদ দেওয়ায় কারবারি অ্যাসোসিয়েশনকে কঠোর জবাবদিহির আওতায় আনার বিষয়ে আলোচনা করা হয়।

খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধের প্রতিবাদে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের বিক্ষোভ

পানছড়িতে অটোরিকশা-মাহিন্দ্রার সংঘর্ষে শিশু নিহত, বিজিবি সদস্যসহ আহত ৩

পাহাড়ের প্রত্যন্ত জনপদে চিকিৎসাসেবায় লক্ষ্মীছড়ি সেনা জোন

চক্ষু ও চর্মরোগ বিশেষজ্ঞ নিয়ে দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনা মূল্যে চিকিৎসাসেবা

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর সহায়তায় কাটল পানিসংকট, উপকৃত ৪০০ পরিবার

বাবার অপূর্ণ স্বপ্ন পূরণে ৯ বছরের সাইফের ক্রিকেটযাত্রা

পানছড়ি সীমান্তে সাবমেশিনগান ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

রামগড় ব্যাটালিয়নের অভিযানে ১৯ লাখ টাকার শাড়ি জব্দ