হোম > সারা দেশ > খাগড়াছড়ি

পানছড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস 

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার সীমান্ত শহর পানছড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ সোমবার দুপুরে ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল মফিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এসব ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদক পাচারকারীরা নিজেদের মধ্যে নেটওয়ার্ক গড়ে সীমান্ত দিয়ে মাদকদ্রব্যগুলো দেশে এনেছে। ২০২১ সালের ২১ নভেম্বর থেকে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত পথে অবৈধভাবে আসা এসব ভারতীয় গাঁজা ১ কেজি, ভারতীয় মদ ৩৩৪ বোতল, ভারতীয় বিয়ার ক্যান ২৩১ বোতল এবং সিগারেট ৬ কার্টন জব্দ করা হয়। এসব মাদকদ্রব্য ৩ বিজিবি গেটের পাশে আজ ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকের বাজার মূল্য ৫ লাখ ৯৭ হাজার ৭৫০ টাকা।

লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া, বলেন পানছড়িকে মাদকমুক্ত করে সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে সার্কেল মাটিরাঙ্গা সহকারী পুলিশ সুপার মো. আবু জাফর সালেহ, সহকারী কমিশনার (ভূমি) খাগড়াছড়ি আব্দুল খালেক পাটোয়ারী, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন, জেলা মাদক ও তথ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খাগড়াছড়ির পরিদর্শক এ কে এম দিদারুল উপস্থিত ছিলেন।

পানছড়ি সীমান্তে সাবমেশিনগান ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

রামগড় ব্যাটালিয়নের অভিযানে ১৯ লাখ টাকার শাড়ি জব্দ

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

আমের আঁটি থেকে শুরু শিক্ষক ম্রানুচিং মারমার সাফল্যের গল্প

মানিকছড়িতে হামের প্রকোপ, ওষুধ-সংকটে দুর্ভোগে রোগীরা

পাহাড়ের কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা দেখছে সরকার, চাঁদাবাজি ও সংরক্ষণ বাধা

সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন খাগড়াছড়ি সদর

দুর্ঘটনায় আহতের পকেটে মিলল ৯৫০ পিস ইয়াবা, পুলিশি পাহারায় হাসপাতালে

খাগড়াছড়িতে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

শিক্ষকের নির্দেশে দুই শিক্ষার্থীকে সহপাঠীদের ‘গণহারে থাপ্পড়’, ঘটনা তদন্তে কমিটি