হোম > সারা দেশ > খাগড়াছড়ি

রামগড় উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক নিপু আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক নিপু আহমেদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বর্তমান কমিটিকে মেয়াদোত্তীর্ণ এবং কমিটির সদস্যদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়।

উপজেলা বিএনপির কমিটিতে সভাপতি হয়েছেন মো. ইব্রাহিম খলিল, জ্যেষ্ঠ সহসভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. শেফায়েত উল্যাহ।

পৌর বিএনপির কমিটিতে সভাপতি হয়েছেন মো. জসিম উদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি সুজায়েত আলী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক করিম উল্যাহ ও সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াছ।

পাহাড়ের প্রত্যন্ত জনপদে চিকিৎসাসেবায় লক্ষ্মীছড়ি সেনা জোন

চক্ষু ও চর্মরোগ বিশেষজ্ঞ নিয়ে দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনা মূল্যে চিকিৎসাসেবা

দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর সহায়তায় কাটল পানিসংকট, উপকৃত ৪০০ পরিবার

বাবার অপূর্ণ স্বপ্ন পূরণে ৯ বছরের সাইফের ক্রিকেটযাত্রা

পানছড়ি সীমান্তে সাবমেশিনগান ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার

রামগড় ব্যাটালিয়নের অভিযানে ১৯ লাখ টাকার শাড়ি জব্দ

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

আমের আঁটি থেকে শুরু শিক্ষক ম্রানুচিং মারমার সাফল্যের গল্প

মানিকছড়িতে হামের প্রকোপ, ওষুধ-সংকটে দুর্ভোগে রোগীরা

পাহাড়ের কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা দেখছে সরকার, চাঁদাবাজি ও সংরক্ষণ বাধা