হোম > সারা দেশ > ঝালকাঠি

নদী থেকে সবজি বিক্রেতার লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি 

বাসন্ডা নদী থেকে সবজি বিক্রেতার লাশ উদ্ধার করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ঝালকাঠি শহরে বাসন্ডা নদী থেকে দুলাল খান (৬০) নামের এক সবজি বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে স্থানীয়রা বাদামতলা খেয়াঘাট-সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশটি পাওয়া যায়।

দুলাল খান সদর উপজেলার কালীআন্দার এলাকার মৃত কালু খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নৌকায় করে সবজি এনে শহরে বিক্রি করতেন।

পুলিশ ও মৃতের পরিবার জানায়, গত রোববার সবজি বিক্রি শেষে নৌকায় বাড়ি ফিরছিলেন দুলাল। বাদামতলা খেয়াঘাট এলাকায় এলে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।

স্থানীয়রা জানায়, ওই দিন ফেরার পথে প্রথমবার নৌকা থেকে পড়ে গেলে বৃদ্ধ সবজি বিক্রেতাকে উদ্ধার করে আবার নৌকায় তোলা হয়। তিনি শারীরিকভাবে দুর্বল ও অসুস্থ ছিলেন এবং তাঁর শরীর কাঁপছিল। কিছুক্ষণ পর তিনি আবার নদীতে পড়ে গেলে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয়রা তাঁর ভাসমান লাশ দেখতে পায়। পরে মৃতের পরিবারের সদস্যরা এসে লাশের পরিচয় নিশ্চিত করেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নলছিটিতে প্রায় সোয়া ৩ কেজি গাঁজাসহ ২ কারবারি আটক

ঝালকাঠিতে মা ইলিশ রক্ষার অভিযানে স্পিডবোট দুর্ঘটনা, ইউএনওসহ আহত ৯

ঝালকাঠি কারাগারে অসুস্থ, হাসপাতালে নারী হাজতির মৃত্যু

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, জরিমানা

বিচারককে ধর্ষণ মামলার বাদী—‘আসামির সাজা হলে আমাকেও ফাঁসি দিতে হবে’

ঝালকাঠিতে ছাত্র-যুব প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

ঘুষের অভিযোগ সাজিয়ে এএসআইকে ফাঁসানোর চেষ্টায় মামলা

ঝালকাঠির কৈখালী বাজারে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

পারিবারিক কলহের পর যুবকের মৃত্যু

ঝালকাঠিতে পুকুরে ডুবে ব্যাংক কর্মকর্তার মৃত্যু