হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা, বাবা আটক

ঝালকাঠি, প্রতিনিধি

মেহেদী হাসান শুভ খান। ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মেহেদী হাসান শুভ খান (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বাবার বিরুদ্ধে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় যুবকের বাবা মো. বারেক খানকে আটক করেছে পুলিশ।

ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মো. কবির হোসেন ও স্থানীয় সূত্র জানায়, শুভ মাদকাসক্ত ছিলেন এবং প্রায় সময় নেশার টাকার জন্য তাঁর বাবাকে চাপ দিতেন। গতকাল শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি মোটরসাইকেল কেনার জন্য তাঁর বাবা বারেক খানের কাছে ৩ লাখ টাকা দাবি করেন। তাঁর বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে শুভর ঝগড়া হয়। পরে স্থানীয় আমুয়া বাজার থেকে একটি ধারালো দা কিনে এনে শুভ তাঁর বাবাকে হত্যার হুমকি দেন বলেও শোনা গেছে। রাতে ঘরের পশ্চিম পাশের বারান্দায় ঘুমাতে যান শুভ। একপর্যায়ে ক্ষোভ ও উত্তেজনার বশে বাবা বারেক খান ধারালো দা দিয়ে ঘুমন্ত শুভকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে যায়।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছের রায়হান বলেন, ‘আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তিনি প্রাথমিকভাবে হত্যার বিষয়টি স্বীকার করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, মেহেদী হাসান শুভ মাদকাসক্ত ছিলেন এবং তাঁর ভয়ে পরিবারের সদস্যরা অতিষ্ঠ ছিলেন। তিনি ঘটনার দিন রাতে টাকা না দেওয়ায় বাবাকে হুমকি দেন। এই পরিস্থিতিতে রাত ৩টার দিকে বাবা বারেক দা দিয়ে ছেলে শুভকে হত্যা করেন।

ঝালকাঠিতে শিশুসন্তানের লাশ কোলে নিয়ে বিচার চাইলেন এক মা

ঝালকাঠিতে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, দুই কাউন্টারকে জরিমানা

রাজাপুরে নৌবাহিনী কর্মকর্তার প্রাইভেট কার খাদে, শিশু নিহত

ফাঁকা বাড়িতে ঝুলছিল চা-দোকানির লাশ

প্রধানমন্ত্রীর কাছে পরিবারের নিরাপত্তা চাইলেন ওসমান হাদির বোন মাসুমা

ঈদ সামনে রেখে ঝালকাঠিতে সেমাই উৎপাদন বাড়লেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

নলছিটিতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

ঝালকাঠিতে গভীর রাতে পুড়ল ৬ দোকান

রাস্তায় ইজিবাইকের হঠাৎ ইউটার্ন, মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে নিহত ১

পায়ে ডান্ডাবেড়ি নিয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা