হোম > সারা দেশ > ঝালকাঠি

ওসমান হাদির স্মরণে নলছিটিতে অর্ধবেলা দোকানপাট বন্ধ

ঝালকাঠি প্রতিনিধি

নলছিটিতে বন্ধ ব্যবসাপ্রতিষ্ঠান। ছবি: আজকের পত্রিকা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিতে নিহত হওয়ার ঘটনায় তাঁর নিজ এলাকা ঝালকাঠির নলছিটি উপজেলাজুড়ে চলছে শোকের মাতম। পরিবার ও এলাকাবাসীর কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। অল্প বয়সে শরিফ ওসমান হাদির এমন মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনেরা।

শরিফ ওসমান হাদির স্মরণে আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নলছিটি উপজেলা ব্যবসায়ী সমিতির উদ্যোগে উপজেলার সব দোকানপাট বন্ধ রাখা হয়। পাশাপাশি সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এই উপলক্ষে সকালে নলছিটি উপজেলা ব্যবসায়ী সমিতির উদ্যোগে শহরে মাইকিং করা হয়।

নলছিটি পৌর বস্ত্র ব্যবসায়ী কমিটির সভাপতি নেওয়াজ হোসাইন বলেন, নলছিটি উপজেলাবাসীর পক্ষ থেকে সব ব্যবসায়ীরা শহীদ শরিফ ওসমান হাদির প্রতি সম্মান জানিয়ে এ কর্মসূচি পালন করেছেন। তিনি আরও বলেন, জাতীয় বীর শরিফ ওসমান হাদির পরিচিতি ও সুখ্যাতি এখন আর শুধু নলছিটিতে সীমাবদ্ধ নয়, তা সারা দেশে এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।

ব্যবসায়ী শাহাদাত ফকির, রফিকুল ইসলাম ও জিয়াউল কবীর মিঠু বলেন, ‘শরিফ ওসমান হাদি একজন জাতীয় বীর। তাঁর জন্মভূমি নলছিটি হওয়ায় আমরা গর্বিত। তাঁর স্মরণে ব্যবসায়ী সমিতির এই উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।’

ছেলেকে হত্যার দায় স্বীকার করলেন বাবা

ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা, বাবা আটক

কাঠালিয়ায় জামায়াত সমর্থকদের বাড়ি ও ব্যবসায় হামলা-ভাঙচুর

ঝালকাঠিতে ইউনিয়ন বিএনপি নেতাকে শোকজ

ঝালকাঠির দুটি আসনেই এগিয়ে বিএনপি প্রার্থীরা

ঝালকাঠিতে জাল ভোটের চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা

ঝালকাঠিতে ব্যালটের ছবি তোলায় ভোটারকে জরিমানা

ঝালকাঠিতে জামায়াতের নির্বাচনী কার্যালয় ও সমর্থকদের দোকানে অগ্নিসংযোগ

দাঁড়িপাল্লার পক্ষে প্রচার করায় সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: ডা. মিতু

সরকার গঠন করতে পারলে হাদি হত্যার বিচার বাংলার মাটিতেই করব: শফিকুর রহমান