হোম > সারা দেশ > যশোর

ভারত থেকে ৩টি ট্রাকে ৪০ টন বিস্ফোরক আমদানি

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

গত বুধবার (৬ মে) সন্ধ্যায় ৪০ টন বিস্ফোরকবাহী তিনটি ট্রাক বেনাপোল বন্দর এলাকায় প্রবেশ করে। ছবি আজকের পত্রিকা

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিনটি ট্রাকে ৪০ টন বিস্ফোরকদ্রব্য আমদানি করেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড।

আজ শুক্রবার পুলিশি পাহারায় এসব বিস্ফোরক দিনাজপুর জেলার মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির ম্যাগাজিনে পাঠানো হতে পারে।

এর আগে গত বুধবার (৬ মে) সন্ধ্যায় বিস্ফোরকবাহী চালানটি বন্দর এলাকায় প্রবেশ করে। কাস্টমস কার্যক্রম শেষে বন্দরের ৩১ নম্বর শেডে সর্বোচ্চ নিরাপত্তায় এসব বিস্ফোরক সংরক্ষণ করা হয়েছে।

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, খনি প্রকল্পের কাজের জন্য প্রথম ধাপে ভারতের বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠান ‘কেলটেক এনার্জিস লিমিটেড’ থেকে এই বিস্ফোরক কেনা হয়েছে। চালানের মধ্যে রয়েছে ৪০ টন ইমালশন এক্সপ্লোসিভ, ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড। তিনটি ভারতীয় ট্রাকে করে বিশাল এই চালান বেনাপোল বন্দরে পৌঁছায়।

বিস্ফোরকদ্রব্য হওয়ায় বন্দর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বন্দরের নির্ধারিত নিরাপদ শেডে মালামালগুলো রাখা হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, বিস্ফোরকদ্রব্য হওয়ায় চালানটি নিয়ে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্দরের নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে কাস্টমসসহ সংশ্লিষ্ট সব সংস্থার তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালিত হচ্ছে। পুলিশি পাহারায় নির্ধারিত সময়েই এসব বিস্ফোরক গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।

সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, সূর্যের হাসি নেটওয়ার্কের ৫ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা

চিকিৎসকের স্টিকারযুক্ত প্রাইভেট কারে মিলল ২৬টি সোনার বার, আটক ৩

দম্পতিকে অচেতন করে দোতলায় খানাপিনা, অতঃপর স্বর্ণালংকার লুট

যশোরে দোকান ভাড়া না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জামিনে মুক্ত প্রধান আসামি, নিরাপত্তা শঙ্কায় নিহত বিএনপি নেতার পরিবার

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ধারণক্ষমতার দ্বিগুণ রোগী, সেবা ব্যাহত

খালি হাতে সৌদি থেকে ফেরত, ঋণের চাপে ‘আত্মহত্যা’

জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাত বরণ করা অধিকাংশই শ্রমিক: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিলামের মাটির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, মনিরামপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০

প্রধানমন্ত্রীর উপহার পেল যশোরে শুভেচ্ছা জানানো সেই শিশু