হোম > সারা দেশ > যশোর

শার্শা সীমান্তে ৪ নারী-পুরুষ আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

বিজিবির হাতে আটক চারজন। ছবি: সংগৃহীত

যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চার নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—মিঠু মোল্লা (৩২), মিজানুর সরদার (৪৫), শাপলা খাতুন (২৩) ও সুমি আক্তার (২৪)। তাঁদের বাড়ি যশোর ও পিরোজপুরে বলে জানা গেছে।

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন, গোপন সূত্রে পাওয়া সংবাদের ওপর ভিত্তি করে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তের কাছ থেকে তাঁদের আটক করেছেন। এ সময় ঘটনাস্থল থেকে চারটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এর আগে বিজিবির অভিযানের খবর পেয়ে নারী-পুরুষদের ফেলে পালিয়ে যান পাচারকারীরা। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের ১১৭টি অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

নামাজ পড়াতে যাচ্ছিলেন ইমাম, পিটিয়ে মোটরসাইকেল ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার: হাসনাত

ভৈরব নদে জোয়ারের পানিতে ভেসে এল অজ্ঞাতনামা যুবকের মরদেহ

যশোরে ৮ মামলার আসামিকে কুপিয়ে হত্যা, আটক ১

মনিরামপুরে নিখোঁজ ভ্যানচালকের লাশ ভাসছিল বাঁওড়ে

যশোরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রাইভেট কারচালক গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়, পুলিশও ছাড় পাবে না: খুলনার ডিআইজি

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ৪ হাজার ৭৩১ কোটি টাকার

কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর কারাগারে