হোম > সারা দেশ > যশোর

শার্শায় দুই গ্রামের যুবকদের মারামারি, আহত ৬

বেনাপোল (যশোর) প্রতিনিধি 

মারামারিতে আহত এক যুবক। ছবি: আজকের পত্রিকা

যশোরের শার্শায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের যুবকদের মারামারিতে ছয়জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামলাগাছী গ্রামে তাঁদের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় আজ শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে আশিকুর রহমান নামের আহত এক যুবক শার্শা থানায় অভিযোগ করেছেন।

অভিযোগে শার্শার শ্যামলাগাছী গ্রামের আব্দুল মজিদের ছেলে পিন্টু রহমান (৩২) ও লাল্টু রহমান (২৮), ওলিয়ার রহমানের ছেলে তারেক রহমান (৪২) ও হায়দার আলীর (৩২) নাম বলা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন শার্শার কন্যাদহ গ্রামের আশিকুর রহমান (২৫), শহিদুল ইসলাম (৪২), কবির হোসেন (৩০), শাহ আলম (৪০), ইমামুল হোসেন (৩৫) ও ইকবাল হোসেন (১৮)।

জানা গেছে, শ্যামলাগাছী পেট্রলপাম্প থেকে মোটরসাইকেলে তেল নিতে যান কন্যাদহ গ্রামের ইকবাল হোসেন। এ সময় তুচ্ছ কারণে ভুল-বোঝাবুঝির জেরে তাঁকে মারধর করেন শ্যামলাগাছী গ্রামের লাল্টু রহমান ও পিন্টু রহমান। পরে ইকবাল হোসেন তাঁর স্বজনদের ঘটনাটি জানালে তাঁরা স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু মেম্বারকে বিষয়টি জানান। মোস্তফা কামাল মীমাংসার জন্য উভয় পক্ষকে তাঁর বাড়িতে ডাকেন। সেখানে দুই পক্ষ কথা-কাটাকাটি থেকে একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়ে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, মারামারির খবর পেয়ে থানা থেকে পুলিশ ফোর্স পাঠানো হয় এবং ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভালোবেসে বিয়ে, তবু ছয় মাসের মধ্যে ‘স্বামীর হাতে’ মরতে হলো শাম্মীকে

শার্শায় নাশকতা মামলায় বিডিনিউজের প্রতিনিধি আসাদ গ্রেপ্তার, থানায় সাংবাদিকদের অবস্থান

যশোরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

যশোরে যুবলীগের ব্যানারে মিছিল, আটক ১০

বেনাপোলে সোহাগ হত্যাচেষ্টা মামলায় দুই দিনেও গ্রেপ্তার নেই, উদ্ধার হয়নি আগ্নেয়াস্ত্র

বেনাপোলে ব্যবসায়িক বিরোধে যুবককে লক্ষ্য করে ৩টি গুলি, আতঙ্কে স্থানীয়রা

মাইকিং করে আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলেন বিএনপি নেতা-কর্মীরা

বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, অভিযান চালিয়ে ৬ কর্মী আটক

যশোরে শুঁটকি মাছের প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা, আটক ১

যশোরে তাপমাত্রার পারদ চড়ল ৩৮.৬ ডিগ্রিতে, বিপর্যস্ত জনজীবন