হোম > সারা দেশ > যশোর

যশোরে সোনার ১০টি বারসহ আটক ২

­যশোর প্রতিনিধি

সোনার বারসহ দুজনকে আটক করে বিজিবি। ছবি: সংগৃহীত

যশোরে এক কেজি ১৬৪ গ্রামের ১০টি সোনার বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে যশোর সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় তাঁদের তল্লাশি করে সোনার বারগুলো পাওয়া যায়। আটক ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিরা ঢাকা থেকে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তাঁরা ঢাকা থেকে যশোর ও চৌগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন। ঢাকার তাতীবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করেছিলেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর দুজনকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সরকারি রাস্তা কেটে মাছের ঘের করায় ১০ দিনের কারাদণ্ড

ধানের গুদামে মজুত জ্বালানি তেল

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

রাতের বেলায় হঠাৎ পেট্রলপাম্পে উপস্থিত জ্বালানি প্রতিমন্ত্রী

যশোরে ৩ দিনের নাট্য উৎসব শুরু, প্রথম দিনে ৪ নাটক মঞ্চস্থ

যশোরে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন

যশোরে বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর নামফলক কাপড়ে ঢেকে শ্রদ্ধাঞ্জলি, ক্ষোভ

বেনাপোল বন্দরে পুলিশের ছত্রচ্ছায়ায় বেপরোয়া প্রতারক চক্র

ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত

৩৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত