হোম > সারা দেশ > যশোর

যশোর-নড়াইল মহাসড়কে বিপুল মাদকসহ ভারতীয় ও বাংলাদেশি নাগরিক আটক

­যশোর প্রতিনিধি

মাদকসহ আটককৃত দুজন। ছবি: আজকের পত্রিকা

যশোরে মাদকবিরোধী অভিযানে দুই দেশের দুই নাগরিককে আটক করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার সকালে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ বাজার এলাকায় তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন ভারতের বর্ধমান জেলার নাদনঘাট থানার ধোবা গ্রামের পরিতোষ হালদারের ছেলে ইন্দ্রজিৎ হালদার এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের গনি গাইনের ছেলে জাহাঙ্গীর আলম।

৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, তাঁদের কাছ থেকে ১২৫ বোতল ফেনসিডিল এবং ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে মাদকসহ যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

চিকিৎসক বানানোর স্বপ্ন দেখিয়ে শ্যালিকাকে ধর্ষণ, চিকিৎসক গ্রেপ্তার

ভিজিডির চাল আত্মসাৎ: যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছরের কারাদণ্ড

যশোরে কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক-ভ্যানের চার যাত্রী নিহত, সড়ক অবরোধ

শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

তাল পাড়তে গাছে উঠে নিচে শোনা গেল রিংটোন, মিলল দরজির অর্ধগলিত লাশ

পরিচয় গোপন করে মেসে থাকতেন প্রবাসী, গতকাল মরদেহ উদ্ধার

যবিপ্রবির শিক্ষাসফরে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ

প্রতারণা ও লাইসেন্সবিহীন কার্যক্রমে যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মা-বাবা ছাড়াই ২০ শিশুকে ফেরত দিল ভারত

হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার দাবি: যশোরের নওয়াপাড়ায় চলছে সকাল-সন্ধ্যা হরতাল