হোম > সারা দেশ > যশোর

যশোরে অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইচেষ্টার অভিযোগে যুবক আটক

যশোর প্রতিনিধি

প্রতীকী ছবি

যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে এক অস্ট্রেলীয় নাগরিকের ব্যাগ ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে আকাশ গাঙ্গুলী নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে যাত্রী ও স্থানীয় লোকজন তাঁকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় মামলা হয়েছে।

আটক আকাশ গাঙ্গুলী নড়াইল সদর উপজেলার ভিটেপাড়া এলাকার বিধান গাঙ্গুলীর ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, খুলনা সদর উপজেলার দোলখোলা রায়পাড়া এলাকার বাসিন্দা সমীর কুমার রায়ের বন্ধু শাহেদ বায়ান (৬৫) একজন অস্ট্রেলীয় নাগরিক। শাহেদ বায়ানের স্ত্রী খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা। এ কারণে তিনি মাঝেমধ্যে অস্ট্রেলিয়া থেকে খুলনায় বেড়াতে আসেন।

শুক্রবার শাহেদ বায়ান ঢাকা থেকে খুলনার উদ্দেশে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে রওনা হন। রাত পৌনে ১১টার দিকে ট্রেনটি যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনে পৌঁছালে আকাশ গাঙ্গুলী তাঁর সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

শাহেদ বায়ান চিৎকার করলে ট্রেনের যাত্রী ও স্টেশনে উপস্থিত লোকজন এগিয়ে আসেন। তাঁরা আকাশ গাঙ্গুলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাগটিতে একটি ল্যাপটপ, পাসপোর্ট, মুঠোফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শাহেদ বায়ানের বন্ধু সমীর কুমার রায় বাদী হয়ে খুলনা রেলওয়ে থানায় মামলা করেছেন। আটক যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।

কেশবপুরে ধানখেতের আইলের পাশের ড্রেনে দুই নারী-পুরুষের মরদেহ

এক দফার আগে সাত দফা মেনে নিন: যশোরে জামায়াতের আমির

এইচএসসিতে যশোরে পাসের হার ৪৪.৯২, জিপিএ-৫ পেয়েছেন ৩২২৮ জন

যশোর কারাগার: সাজা শেষ, তবু ফেরা হচ্ছে না ৪৩ ভারতীয়র

নারকেলগাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবক নিহত

অভয়নগরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

যশোরে জমি নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুন: ১১ দিন পর মনিরামপুরে পৌঁছাল চারজনের মরদেহ

যবিপ্রবিতে সহপাঠীকে থাপ্পড়, অভিযুক্ত ছাত্র সাময়িক বহিষ্কার

মনিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে মা-ছেলের মৃত্যু