হোম > সারা দেশ > জামালপুর

ভোটারদের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যত্যয় ঘটানো যাবে না: নজরুল ইসলাম খান

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি 

নিজ নির্বাচনী এলাকা জামালপুরের ইসলামপুরে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন নজরুল ইসলাম খান। ছবি: আজকের পত্রিকা

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ভোটাররা বড় আশা-আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেছেন। এখন তাঁদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। এর ব্যত্যয় ঘটানো যাবে না।

আজ শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ এলাকা জামালপুরের ইসলামপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের নিয়োগের পর নিজ এলাকায় তাঁর আগমন উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।

উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর সভাপতিত্বে উপজেলা পরিষদ কেন্দ্রীয় অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, উন্নয়ন করতে সবার সহযোগিতা দরকার। সহযোগিতা পেলে উন্নয়ন করা সহজতর হবে। আর অবকাঠামো উন্নয়ন হলে মানুষের জীবনমান উন্নত হবে।

উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে প্রখ্যাত শ্রমিকনেতা নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা দেশ ও জনগণের জীবনমানের উন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারেন, আমরা সেই চেষ্টা করছি। সর্বশক্তি দিয়ে হলেও আমরা উন্নয়নের চেষ্টা করে যাব।’

বিএনপির প্রবীণ এই নেতা আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামে গ্রামে ঘুরে উন্নয়ন করেছেন। কৃষির উৎপাদন বাড়িয়েছেন। কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। কৃষকেরা যাতে কৃষিপণ্য উৎপাদনে আগ্রহী হন, সেই চেষ্টা করেছেন। আমাদেরও শহীদ জিয়ার মতো কৃষি উৎপাদন বাড়াতে কাজ করতে হবে। সে কারণেই প্রধানমন্ত্রী খাল খননসহ কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের কর্মসূচি হাতে নিয়েছেন।’

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-৫ আসনের এমপি শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হক।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জি এস ফিরোজ মিয়া, ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল ও নজরুল ইসলাম খানের ছোট ভাই শরিফুল ইসলাম খান ফরহাদ।

জামালপুরে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

জমি নিয়ে বিরোধ, দুই এসএসসি পরীক্ষার্থীসহ ৫ জনকে পিটিয়ে জখম

‘আমার সবচেয়ে বড় দুঃখ, কেন আমার ছেলেকে এত কষ্ট দিয়ে হত্যা করল’

ডোবার পানিতে ভাসছে সরকারি ওষুধ, তদন্ত কমিটি গঠন

কুকুরের সঙ্গ ছাড়িয়ে পুনর্বাসনে শ্রাবণ, ইউএনওর উদ্যোগে ফিরছে স্বাভাবিক জীবনে

জামালপুরে ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত

ইসলামপুরে আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মী কারাগারে

যুক্তরাষ্ট্রে নিহত লিমনের গ্রামের বাড়িতে শোকের ছায়া, মরদেহ দেশে আনতে চান স্বজনেরা

জামালপুরে ধর্ষণের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড

জামালপুরে তেল মজুত করায় যুবককে ৭ দিনের কারাদণ্ড