হোম > সারা দেশ > জামালপুর

জমি নিয়ে বিরোধ, দুই এসএসসি পরীক্ষার্থীসহ ৫ জনকে পিটিয়ে জখম

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি 

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ধরে দুই এসএসসি পরীক্ষার্থীসহ পাঁচ ব্যক্তিকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চিনাডুলী ইউনিয়নের ডেবরাইপ্যাচ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন চিনাডুলী এস এন উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রোমা আক্তার (১৭), আবু হুরাইয়া (১৭), ডেবরাইপ্যাচ গ্রামের ফেলু মোল্লার ছেলে মিয়ার মোল্লা (৫০), আকালু ফকিরের ছেলে রফিকুল (৪৫) এবং জয়নাল ফকিরের মেয়ে লাকী বেগম (২৫)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ইসলামপুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডেপরাইপ্যাচ গ্রামের মৃত নুরল শেখের ছেলে ইমান আলী শেখের সঙ্গে প্রতিবেশী জয়নাল ফকিরের দীর্ঘদিন ধরে জমিজমা-সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিক মামলা চলছে।

গতকাল বিকেলে বসতবাড়ির অদূরে নিজেদের ভোগদখলীয় জমিতে ভুট্টা তুলতে গেলে প্রতিপক্ষ ইমান আলী শেখের লোকজন ভুক্তভোগীদের পিটিয়ে গুরুতর আহত করেন।

জমির মালিক জয়নাল ফকির বলেন, ‘আমার ভোগদখলীয় জমিতে ভুট্টা তুলতে গেলে ইমান আলী শেখের লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে পাঁচজন গুরুতর আহত হয়।’

অভিযুক্ত ইমান আলী শেখ বলেন, ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। খোঁজখবর নিয়ে বলতে হবে। তবে আমাদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে।’

চিনাডুলী এস এন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজাহিদুল ইসলাম বিষয় বলেন, ‘চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া আমাদের বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।’

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এ এম আবু তাহের বলেন, মারামারির ঘটনায় আহত হয়ে দুই এসএসসি পরীক্ষার্থীসহ বেশ কয়েকজন চিকিৎসা নিয়েছে। এ ছাড়া গুরুতর আহত মিয়ার মোল্লা নামে এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজীর সঙ্গে যোগাযোগ করতে তাঁর ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরে চেষ্টা করা হলে কল রিসিভ করে পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গরুর ঘাস নিয়ে ফেরার পথে যমুনায় নিখোঁজ কৃষক, ৩৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

ইসলামপুরে বিএনপির দুই পক্ষের বিরোধে এমপি ও উপজেলা বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

‘বিএনপির কোনো নেতা যেন আমার জানাজায় না থাকে’—পদ না পাওয়া নেতার ফেসবুক পোস্ট

ইসলামপুরে নদীভাঙন থেকে রক্ষা পেতে মোনাজাত ও মানববন্ধন

বকশীগঞ্জে সিসি রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল উদ্বোধন

সরিষাবাড়ীতে পুকুরে লাফ দিয়ে ডুবে শিশুর মৃত্যু

জামালপুরে আট মাসের শিশুকে হত্যার অভিযোগে মা আটক

বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু