হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে ইজিবাইকের চাপায় সাংবাদিক নিহত

জামালপুর প্রতিনিধি 

নিহত সাংবাদিক নুরুল হক জঙ্গি। ছবি: সংগৃহীত

জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় ইজিবাইকের চাপায় নুরুল হক জঙ্গি (৭৫) নামের এক প্রবীণ সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল  শনিবার রাত ৮টার দিকে শহরের বানিয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুল হক জঙ্গি মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকার বাসিন্দা। তিনি জামালপুর থেকে প্রকাশিত দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর পৌর এলাকার বানিয়াবাজার থেকে বাগানবাড়িতে পত্রিকা অফিসে ফেরার পথে দুটি ইজিবাইক নুরুল হক জঙ্গিকে চাপা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নুরুল হক জঙ্গির মৃত্যুতে প্রেসক্লাব জামালপুরের সভাপতি আজিজুর রহমান ডল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত সভাপতি মুখলেছুর রহমান লিখন, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক রাজন্য রুহানি শোক প্রকাশ করেছেন।

অবশেষে ইসলামপুরে দুস্থদের মাঝে বিনা মূল্যের চাল বিতরণ শুরু

ইসলামপুরে নির্ধারিত দিনে ভিজিএফ চাল বিতরণ হয়নি, দুস্থদের মধ্যে ক্ষোভ

স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

ভিজিএফ কার্ডের ভাগ না পাওয়ায় বকশীগঞ্জে ইউপি প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

জামালপুরে ছোট ভাইয়ের হাতে যুবক খুন

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক

জামালপুরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল চাচা-ভাতিজার

অবশেষে ইসলামপুরে ভিজিএফ কার্ড বরাদ্দ বেড়েছে

ইসলামপুরে ভিজিএফ কার্ডের বরাদ্দ কম, ঈদে অর্ধলক্ষাধিক দরিদ্র বঞ্চিত হওয়ার শঙ্কা

মারধরের শিকার আ.লীগের ইউপি চেয়ারম্যান বললেন—‘কপালে যা লেখা ছিল...’