হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

জামালপুর প্রতিনিধি 

জামালপুরের মেলান্দহে অবৈধ ইটের ভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের মেলান্দহ পৌরসভার ফুলছেন্না এলাকায় অবৈধভাবে পরিচালিত শেখ ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার দুপুরে যৌথভাবে এ অভিযানটি চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি। তাঁদের সহযোগিতা করেন মেলান্দহ থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

জানা গেছে, ইটভাটা ও পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী শেখ ব্রিকসটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। অভিযানের সময় ভাটার কার্যক্রম বন্ধ পাওয়া যায়। এ সময় ভাটার মালিকও উপস্থিত ছিলেন না। ফলে অভিযানে কোনো জরিমানা করা হয়নি। পরে অবৈধ ইটভাটাটির চিমনি ভেঙে দেওয়া হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এটি সম্পূর্ণ অবৈধ ইটভাটা। এখানে ফিক্সড চিমনি ছিল, যা ২০১০ সাল থেকেই নিষিদ্ধ। ফিক্সড চিমনি ও ড্রাম চিমনি উচ্ছেদের যে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, তার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।’

ডাব চুরি করতে এসে ধরা, জনতার ভয়ে গাছেই সাড়ে ৩ ঘণ্টা যুবক

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

জামালপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কৃষক লীগ নেত্রী পুতুল কারাগারে

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

দীর্ঘদিনেও শেষ হয়নি সড়কের কাজ, ভোগান্তিতে বকশীগঞ্জবাসী

ইসলামপুরে মেয়াদ শেষের চার মাস পরও শুরু হয়নি ঈদগাহ সড়কের কাজ

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

২১৭ বোতল ভারতীয় মদ নিয়ে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার পাঁচ

জামালপুরে ধর্ষণ মামলায় মক্তবের শিক্ষককে যাবজ্জীবন