হোম > সারা দেশ > জামালপুর

ইসলামপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি 

গাছের গুঁড়ি ফেল সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ মোটরসাইকেলচালকেরা। ছবি: আজকের পত্রিকা

জামালপুরের ইসলামপুরে ফিলিং স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ করেছেন মোটরসাইকেলচালকেরা। আজ সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পৌর শহরের মোশারফগঞ্জ এলাকায় মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তাঁরা। দুই ঘণ্টা অবরোধের কারণে সড়কে যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

জানা গেছে, গতকাল দিবাগত রাত থেকে শতাধিক মোটরসাইকেলচালক ফিলিং স্টেশনটিতে জ্বালানি তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। তবে আজ সকালে অনেক সময় পেরিয়ে গেলেও স্টেশনটি বন্ধ থাকে। এতে অপেক্ষায় থাকা চালকেরা ক্ষিপ্ত হয়ে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেওয়া হয়। এরপর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মোটরসাইকেলচালক বলেন, ‘আমরা শুনেছি পাম্পে তেল আছে। তাই আমরা মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু ফিলিং স্টেশনের মালিক পক্ষের লোকজন সকালে আমাদের জানায় তেল নেই। তেল না থাকার বিষয়টি তাঁরা সকালে কেন বলবে? রাতেই বললেই হতো।’

মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের ম্যানেজার মিজান মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আগে থেকেই জানিয়ে আসছিলাম তেল নেই। এরপরও তেল না পেয়ে সড়ক অবরোধ করে মোটরসাইকেলচালকেরা।’ তিনি আরও বলেন, ‘ডিপো থেকে এখনো তেলের লরি ফিলিং স্টেশনে এসে পৌঁছায়নি। লরি পৌঁছালে পরবর্তীকালে তেল সরবরাহ করা হবে।’

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী বলেন, জ্বালানি তেল না পেয়ে মোটরসাইকেলচালকেরা কিছু সময় সড়ক অবরোধ করেছিলেন। খবর পেয়ে অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

গলায় মাংস আটকে প্রাণ গেল শিশুর

ইরাকে সড়ক দুর্ঘটনায় মাদারগঞ্জের দুই প্রবাসী নিহত

কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই কৃষকের মৃত্যু, আহত ৪

বিতর্কের মুখে ৪ হাজার ভিজিএফ কার্ড ফেরত দিলেন বিএনপির নেতারা

জামালপুরে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ

বকশীগঞ্জে ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কাছে হস্তান্তরের অভিযোগ

পুলিশের হাতে কামড় দিয়েও শেষরক্ষা হলো না বিপ্লবের

জামালপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ইসলামপুরে যমুনার দুর্গম চরে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার