হোম > সারা দেশ > জামালপুর

দেওয়ানগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, পলাতক স্বামীসহ শ্বশুর-শাশুড়ি

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে শ্বশুরবাড়ি থেকে আকলিমা নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চিকাজানী ইউনিয়নের নয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আকলিমা নয়াগ্রাম ডাকাতিয়াপাড়ার আলী হোসেন ও বেহুলা বেগমের মেয়ে। এ ছাড়া তিনি একই গ্রামের হেলালের স্ত্রী। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতিবেশী জানান, প্রায় ৮ বছর আগে আকলিমার সঙ্গে নয়া গ্রামের মো. হেলালের বিয়ে হয়। তাদের ঘরে ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। বুধবার রাতে ধান বিক্রি করাকে কেন্দ্র করে আকলিমার সঙ্গে স্বামী মো. হেলালের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ধস্তাধস্তির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। এ সময় তাঁদের ঘরের দরজা বন্ধ ছিল। কিছুক্ষণ পরে তাদের সাড়াশব্দ না পাওয়ায় স্বামী-স্ত্রীর ঝামেলা মিটে গেছে বলে এগিয়ে আসেননি প্রতিবেশীরা। 

পরে বৃহস্পতিবার সকালে আকলিমার ৬ বছরের ছেলে মাকে ডেকে ডেকে কান্নাকাটি করলে বাড়ির অন্যান্য লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। ঘরের খাটের ওপর আকলিমাকে পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর গলায় ওড়না প্যাঁচানো ছিল। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। ঘটনার পর থেকে আকলিমার স্বামী মো. হেলাল ও শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছেন। 

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর আজকের পত্রিকাকে বলেন, ‘আকলিমার লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১২ শ্রমিক আহত

অবশেষে ইসলামপুরে দুস্থদের মাঝে বিনা মূল্যের চাল বিতরণ শুরু

ইসলামপুরে নির্ধারিত দিনে ভিজিএফ চাল বিতরণ হয়নি, দুস্থদের মধ্যে ক্ষোভ

স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

ভিজিএফ কার্ডের ভাগ না পাওয়ায় বকশীগঞ্জে ইউপি প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

জামালপুরে ছোট ভাইয়ের হাতে যুবক খুন

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক

জামালপুরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল চাচা-ভাতিজার

অবশেষে ইসলামপুরে ভিজিএফ কার্ড বরাদ্দ বেড়েছে

ইসলামপুরে ভিজিএফ কার্ডের বরাদ্দ কম, ঈদে অর্ধলক্ষাধিক দরিদ্র বঞ্চিত হওয়ার শঙ্কা