হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

জামালপুর প্রতিনিধি 

প্রতীকী ছবি

জামালপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলুর রহিমর (২৫) মেলান্দহ উপজেলার চর পলিসি গ্রামের মরহুম জিয়া রুল হকের ছেলে। আহত ব্যক্তিরা হলেন—মেলান্দহ উপজেলার চর ঘোষণাটা গ্রামের আবদুল কাশেদের ছেলে নীরব (১৯), সুর মান হোসেনের ছেলে আনন্দ হোসেন (৩০), চর পলিসি গ্রামের মোল্লা হোসেনের ছেলে আল-আমিন (২৮) এবং বেতমারী চর পলিসি গ্রামের রমজান আলীর ছেলে আবদুল্লাহ হোসেন (৩০)। তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে গুরুতর আহত দুজনকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমকে) হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবদুর রহিমের মৃত্যু হয়। আহত হন চারজন। তাঁদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

অবশেষে ইসলামপুরে দুস্থদের মাঝে বিনা মূল্যের চাল বিতরণ শুরু

ইসলামপুরে নির্ধারিত দিনে ভিজিএফ চাল বিতরণ হয়নি, দুস্থদের মধ্যে ক্ষোভ

স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

ভিজিএফ কার্ডের ভাগ না পাওয়ায় বকশীগঞ্জে ইউপি প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

জামালপুরে ছোট ভাইয়ের হাতে যুবক খুন

জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক

জামালপুরে বিয়েবাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল চাচা-ভাতিজার

অবশেষে ইসলামপুরে ভিজিএফ কার্ড বরাদ্দ বেড়েছে

ইসলামপুরে ভিজিএফ কার্ডের বরাদ্দ কম, ঈদে অর্ধলক্ষাধিক দরিদ্র বঞ্চিত হওয়ার শঙ্কা

মারধরের শিকার আ.লীগের ইউপি চেয়ারম্যান বললেন—‘কপালে যা লেখা ছিল...’