হোম > সারা দেশ > জামালপুর

ডাব চুরি করতে এসে ধরা, জনতার ভয়ে গাছেই সাড়ে ৩ ঘণ্টা যুবক

জামালপুর প্রতিনিধি

ছবি: আজকের পত্রিকা

ডাব চুরি করতে গাছে উঠে স্থানীয় জনতার হাতে ধরা পড়ার ভয়ে নামতে নারাজ এক যুবক। শেষ পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের দল এসে বোঝালে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তিনি গাছ থেকে নিচে নেমে আসেন।

গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে জামালপুর শহর এলাকার টিক্কাপট্টিতে এই আজব ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে তিনি গাছ থেকে নেমে আসেন।

স্থানীয় বাসিন্দারা জানান, টিক্কাপট্টি এলাকায় কিছুদিন ধরে পেঁপে, ডাবসহ বাড়ির আঙিনার বিভিন্ন গাছের ফল চুরি হচ্ছিল। ঘটনার রাতে আনুমানিক ৯টার দিকে এক যুবক স্থানীয় এক বাসিন্দার ডাবগাছে ওঠেন।

গাছ থেকে ডাবের শুকনা থুর নিচে পড়লে শব্দ পেয়ে বাড়িওয়ালা ও প্রতিবেশীরা গাছের নিচে এসে জড়ো হন। এ সময় টর্চলাইটের আলো ফেললে গাছের ওপর ওই যুবককে দেখতে পান তাঁরা। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে আশপাশের মানুষের ভিড় জমে যায়।

ঘটনার খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে বারবার নেমে আসার অনুরোধ করলেও নিচে পুলিশ দেখে গ্রেপ্তারের ভয়ে তিনি গাছেই অবস্থান করতে থাকেন।

একপর্যায়ে পরিস্থিতি বুঝে পুলিশ সদস্যরা সেখান থেকে কিছুটা দূরে সরে যান। এরপর ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা তাঁকে আশ্বস্ত করে যে, তাঁকে কোনো প্রকার মারধর বা গ্রেপ্তার করা হবে না। টানা সাড়ে তিন ঘণ্টার দীর্ঘ বোঝাপড়া শেষে রাত সাড়ে ১২টার দিকে যুবকটি গাছ থেকে নিচে নেমে আসেন।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনমাস্টার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে তাঁরা সেখানে যান। গ্রেপ্তারের আশঙ্কায় যুবকটি নামতে চাচ্ছিলেন না। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে নিরাপদে নিচে নামানো হয়। উপস্থিত জনতার সঙ্গে কথা বলে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

জামালপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কৃষক লীগ নেত্রী পুতুল কারাগারে

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

দীর্ঘদিনেও শেষ হয়নি সড়কের কাজ, ভোগান্তিতে বকশীগঞ্জবাসী

ইসলামপুরে মেয়াদ শেষের চার মাস পরও শুরু হয়নি ঈদগাহ সড়কের কাজ

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

২১৭ বোতল ভারতীয় মদ নিয়ে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার পাঁচ

জামালপুরে ধর্ষণ মামলায় মক্তবের শিক্ষককে যাবজ্জীবন

দেওয়ানগঞ্জে কষ্টিপাথরসদৃশ বস্তুসহ আটক ৮