হোম > সারা দেশ > হবিগঞ্জ

তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

হবিগঞ্জে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আলমগীর মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে শহরতলীর উমেদনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলমগীর উমেদনগর পুরানহাটি এলাকার সামছুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর মিয়া এলাকার একজন চিহ্নিত ও দুর্ধর্ষ চোর। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উমেদনগর এলাকায় বৈদ্যুতিক তার চুরি করতে যান তিনি। এ সময় বিদ্যুতায়িত হয়ে তাঁর সারা শরীর ঝলসে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ধ্রুবেশ চক্রবর্তী বলেন, মরদহ ময়নাতদন্তের জন্য জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাতছড়ি জাতীয় উদ্যানে পদ্মগোখরা ও দাঁড়াশ অবমুক্ত

কর্মীর স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক জামায়াত নেতার, দল থেকে বহিষ্কার

হবিগঞ্জে ছাত্রদল সভাপতিকে ‘জীবিত দাফনের’ হুমকি, থানায় জিডি

এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতা-কর্মীর জামিন

এবার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার

হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে এনসিপির মামলা

হামলার ঘটনায় এবার বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে এনসিপির লিখিত অভিযোগ

১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা

হবিগঞ্জে এনসিপি-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি