হোম > সারা দেশ > হবিগঞ্জ

চুরির ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি

শুক্রবার সকাল ১০টার দিকে জয়রামপুর ও নিতাইরচক গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জ সদর উপজেলায় চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর ও নিজামপুর ইউনিয়নের নিতাইরচক গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিতাইরচক গ্রামের কয়েকটি বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় মুরব্বিরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশ কয়েকটি টিয়ার শেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। পরে একপর্যায়ে সংঘর্ষ থামে।

সংঘর্ষে আহত ব্যক্তিদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

শ্রেণিকক্ষের পাঠদান থেকে খাবার সংরক্ষণ—সবই দেখলেন ববি হাজ্জাজ

হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

হবিগঞ্জে তিন সপ্তাহ ধরে মজুরি পাচ্ছেন না চা-শ্রমিকেরা, বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জের চার চা-বাগানে শ্রমিকদের কর্মবিরতি

হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা, হ‌বিগ‌ঞ্জের লাখাইয়ে ডোবা থেকে মরদেহ উদ্ধার

কুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসীর মরদেহ দেশে

ওমানে ১৫ দিন ধরে নিখোঁজ এক বাংলাদেশি

নবীগঞ্জে হাজতে ছাত্রলীগ নেতার স্লোগানের ভিডিও, এসআই ও কনস্টেবল প্রত্যাহার

কালনী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল গৃহবধূর মরদেহ