হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে মাদক কারবার নিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সদর উপজেলায় গতকাল রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

মাদক কারবার-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জে চার গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার বনদক্ষিণ গ্রামের এক যুবকের সঙ্গে চরহামুয়া গ্রামের এক যুবকের মাদকের কারবার নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এর জের ধরে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরবর্তী সময় বনদক্ষিণ ও চরহামুয়া গ্রামের লোকজন স্থানীয় নতুন বাজার এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে যখন বনদক্ষিণ গ্রামের পক্ষ নেয় সুলতানশী গ্রাম এবং চরহামুয়া গ্রামের পক্ষ নেয় বনগাঁও গ্রামবাসী। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে চার গ্রামেই।

প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। একই সঙ্গে অন্তত ১০টি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনটি টিয়ার শেল ও চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে বিশেষজ্ঞ দল চায় প্রশাসন

হবিগঞ্জে সর্দারসহ আন্তজেলা ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট: আশ্রয়ণ ঘেঁষে বালু উত্তোলন ঝুঁকিতে ১৬০ পরিবার

হবিগঞ্জে নিখোঁজ যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

হবিগঞ্জের সাতছড়িতে সড়কধস: ১৬ ঘণ্টা পর চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল স্বাভাবিক

হবিগঞ্জের সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে

হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

চুনারুঘাটে এক দিনে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু

হবিগঞ্জে বন্যার্তদের পাশে বিজিবি, ড্রোনে শুকনা খাবার বিতরণ

হবিগঞ্জে বন্যার পানি কমছে, ঘরে ফিরেও ঘরহারা মানুষ