হোম > সারা দেশ > গোপালগঞ্জ

মুকসুদপুরে পাটের গুদামে অগ্নিকাণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি

আগুনে ক্ষতিগ্রস্ত পাটের গুদাম। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের মুকসুদপুর সদরে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ হাজার ৬০০ মণ পাট পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সরকারি টিঅ্যান্ডটি অফিসের সামনে সুনীল সাহার পাটের গুদামে আগুন লাগে। এতে সুনীল সাহা ছাড়াও নির্মল বিশ্বাস ও একরাম মিয়ার পাটের দোকান ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহেদি হাসানের নেতৃত্বে মুকসুদপুর ও কাশিয়ানী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দীর্ঘ সময় চেষ্টার পর শনিবার সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সুনীল সাহা বলেন, প্রতিদিনের মতো কাজ শেষে রাত ৮টার দিকে গুদাম বন্ধ করে বাড়ি চলে যান তিনি। পরে গভীর রাতে আগুন লাগার খবর পান। তিনি জানান, তাঁর গুদামে থাকা নিজের ১ হাজার ৮০০ মণ, নির্মল বিশ্বাসের ৩০০ মণ এবং একরাম মিয়ার ৫০০ মণ পাট পুড়ে গেছে।

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

টুঙ্গিপাড়া: বর্ষাকালে পানিবন্দী থাকতে হয় ২০০ পরিবারকে

টুঙ্গিপাড়ায় এক গ্রামের দুই শতাধিক পরিবার পানিবন্দী, অনাহার-অর্ধাহারে কাটছে দিন

গোপালগঞ্জে নারী আইনজীবীকে ঢিল ছুড়ে আঘাত করা সেই বিচারক প্রত্যাহার

গোপালগঞ্জে বিচারকের অপসারণ দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

গোপালগঞ্জে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বন্ধুদের সঙ্গে ডাব পাড়তে গিয়ে নিখোঁজ কিশোর, দুই দিন পর পুকুরে মিলল লাশ

ফেসবুকে ভিডিও দেখে এমপির নির্দেশ, জলাবদ্ধতা থেকে মুক্ত ৩০০ পরিবার

বিশ্বকাপ ফাইনাল ঘিরে কোটালীপাড়ায় আর্জেন্টিনা সমর্থকদের গরু জবাই করে ভূরিভোজ

গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন