হোম > সারা দেশ > গোপালগঞ্জ

বিশেষ ক্ষমতা আইনে যুব মহিলা লীগ নেতা কারাগারে

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

রুবি বিশ্বাস। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যুব মহিলা লীগের নেতা রুবি বিশ্বাসকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বোরবার (২৭ জুলাই) রাতে উপজেলার ছিটকীবাড়ি গ্রামের নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কোটালীপাড়া থানা–পুলিশের সাব–ইন্সপেক্টর (এসআই) আল আমিন।

রুবি বিশ্বাস উপজেলার ছিটকীবাড়ি গ্রামের সুজিত মণ্ডলের স্ত্রী এবং উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক।

এসআই আল আমিন জানান, ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামের স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫৫ জনকে জ্ঞাত ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে। ওই মামলায় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুবি বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এসআই বলেন, ‘ওই দিন রুবি বিশ্বাস সামনে থেকে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন। এ পর্যন্ত আমরা ৩৪ জন আসামিকে গ্রেপ্তার করেছি। ভিডিও ফুটেজ দেখে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

গোপালগঞ্জে সরকারি খাল দখল করে বাড়িঘর নির্মাণ, উচ্ছেদে বিলম্ব নিয়ে প্রশ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

গোবিপ্রবির গেটের ভেতরে-বাইরে দুটি ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ঢাকা থেকে ফিরে বাড়ি পৌঁছানো হলো না বৃদ্ধ দম্পতির

টুঙ্গিপাড়ায় সপ্তাহের মাথায় এনসিপি আহ্বায়কের পদত্যাগ, রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা

মুকসুদপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ফ্রিজে ওষুধ ও তরকারি একসঙ্গে রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী গুরুতর আহত