হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় ইজিবাইক চাপায় শিশু নিহত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক চাপায় আরিয়ান (৫) নামের এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার পশ্চিমপাড়-শুয়াগ্রাম সড়কের বড় দক্ষিণপাড় মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

শিশু আরিয়ান উপজেলার বড় দক্ষিণপাড় গ্রামের হক মিয়ার ছেলে।

জানা গেছে, শিশু আরিয়ান সড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এ সময় সে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় আরিয়ানকে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইফোন ও টাকার লোভে কলেজছাত্র হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার

কোটালীপাড়ায় মাটিতে পুঁতে ফেলা হলো ১০ মণ মরা গরুর মাংস, বিক্রেতাকে জরিমানা

টুঙ্গিপাড়ায় বসেছে ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

গোপালগঞ্জে টিসিবির পণ্য কিনতে মানুষের ভিড়

গোপালগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ স্কুলছাত্র নিহত

কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি, আতঙ্ক

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের তিনটি আসনেই বিএনপির জয়

গোপালগঞ্জ-৩-এ বিএনপি মনোনীত প্রার্থী এস এম জিলানী বেসরকারিভাবে বিজয়ী