হোম > সারা দেশ > গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় মারামারির মামলায় বীর মুক্তিযোদ্ধা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর শেখ। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মারামারির ঘটনায় দায়ের করা এক মামলায় বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার গওহরডাঙ্গা গ্রামের চৌরঙ্গী মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর শেখের বয়স ৭৬ বছর। তিনি টুঙ্গিপাড়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তাঁর বাড়ি পাটগাতী ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামে। তিনি আলতু শেখের ছেলে।

টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা যায়, গত ৩ জুন উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বয়রা এলাকায় পূর্ব শত্রুতার জেরে একটি মারামারির ঘটনা ঘটে। ঘটনায় ওই এলাকার মাহফুজুর রহমান বাদী হয়ে পাটগাতী ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর শেখসহ ১০ জনের নামে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়া থানায় দায়ের করা একটি মারামারির মামলায় জাহাঙ্গীর শেখ ৬ নম্বর আসামি ছিলেন। গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণ-অভ্যুত্থান’ তোরণে আগুন: ৭৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

চাঁদাবাজির অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে বিএনপি-যুবদল নেতার সংবাদ সম্মেলন

জুলাই শহীদদের স্মরণে গোপালগঞ্জে দিনব্যাপী কর্মসূচি

গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে স্কুলছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন: অভিযুক্ত নয়ন গোলদার আটক

টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬শে জুলাই’ স্মরণে তোরণ নির্মাণ, রাতে আগুন

বিদ্যালয়ে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ সদর উপজেলা কমিটি বিলুপ্ত করল বিএনপি