হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত ৫

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানিতে ট্রেনের ধাক্কায় নছিমন (ইঞ্জিনচালিত অটোরিকশা) আরোহী ৫ নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, কাশিয়ানি উপজেলায় একটি রেলক্রসিং পার হওয়ার হওয়ার সময় নছিমনকে ধাক্কা দেয় ট্রেন। এতে নছিমনের আরোহী ৫ নির্মাণশ্রমিক নিহত হন।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানি উপজেলার কাঠাম দরবস্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

কাশিয়ানি থানার ওসি (তদন্ত) মোহাম্মাদ ফিরোজ আলম হতাহতের তথ্য নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি যাত্রীবাহী নছিমনকে ধাক্কা দেয়। এতে ৫ জন আরোহীর মৃত্যু হয়।  আহত হয় ৬ জন। আহতদের কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয়ে ছাত্রী ও যুবককে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ সদর উপজেলা কমিটি বিলুপ্ত করল বিএনপি

গোপালগঞ্জে র‍্যাবের অভিযানে প্রায় ৪ হাজার ইয়াবা বড়িসহ কারবারি আটক

গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর আটক

গোপালগঞ্জে বিলে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণের উদ্বোধন

টুঙ্গিপাড়ায় পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি, স্থায়ী সমাধানের আশ্বাস

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

টুঙ্গিপাড়া: বর্ষাকালে পানিবন্দী থাকতে হয় ২০০ পরিবারকে

টুঙ্গিপাড়ায় এক গ্রামের দুই শতাধিক পরিবার পানিবন্দী, অনাহার-অর্ধাহারে কাটছে দিন