হোম > সারা দেশ > গোপালগঞ্জ

বঙ্গবন্ধুর সমাধিতে পিআইবি মহাপরিচালকের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। পুনরায় পিআইবির দায়িত্ব পাওয়ায় তিনি আজ শনিবার দুপুর ১২টার দিকে এই শ্রদ্ধা জানান। 

শ্রদ্ধা নিবেদনের পর সুরা ফাতিহা পাঠ করেন পিআইবির মহাপরিচালক। এরপর বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। 

এ সময় পিআইবির পরিচালক (প্রশাসন) মোহাম্মদ জাকির হোসেন, টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) সৈকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রাখা পরিদর্শন বইতে মন্তব্য লিখে সই করেন।

গোপালগঞ্জ সদর উপজেলা কমিটি বিলুপ্ত করল বিএনপি

গোপালগঞ্জে র‍্যাবের অভিযানে প্রায় ৪ হাজার ইয়াবা বড়িসহ কারবারি আটক

গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর আটক

গোপালগঞ্জে বিলে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণের উদ্বোধন

টুঙ্গিপাড়ায় পানিবন্দী এলাকা পরিদর্শনে এমপি, স্থায়ী সমাধানের আশ্বাস

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

টুঙ্গিপাড়া: বর্ষাকালে পানিবন্দী থাকতে হয় ২০০ পরিবারকে

টুঙ্গিপাড়ায় এক গ্রামের দুই শতাধিক পরিবার পানিবন্দী, অনাহার-অর্ধাহারে কাটছে দিন

গোপালগঞ্জে নারী আইনজীবীকে ঢিল ছুড়ে আঘাত করা সেই বিচারক প্রত্যাহার

গোপালগঞ্জে বিচারকের অপসারণ দাবিতে আইনজীবীদের বিক্ষোভ