হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিচয় মিলেছে

গোপালগঞ্জ প্রতিনিধি

মোটরসাইকলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উল্টে যায় পিরোজপুরগামী দোলা পরিবহনের বাসটি। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশু ও অন্তঃসত্ত্বা নারীসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলির বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলো বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের সমেশ ঢালীর ছেলে শয়ন ঢালী (২০), গোলা গ্রামের মাহাবুর শেখের ছেলে শোহেব শেখ, পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে খাদিজা খাতুন (৩৫) ও আবু হানিফের ছেলে মো. সোহাগ (৩৭)। তবে শিশুটির নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের বাসটি শহরের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার ওপর উল্টে যায় এবং মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীসহ চারজন নিহত হয়।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি রেকার দিয়ে সোজা করেন। সে সঙ্গে আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১২ বছরের শিশুটির মৃত্যু হয়। হাসপাতালে এখনো ১১ জন চিকিৎসাধীন রয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত ২০

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১৫

সাংবাদিকদের ওপর হামলা: গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সংবাদ বর্জনের ঘোষণা

দেড় মাসেও খোঁজ মেলেনি গৃহবধূর

কোটালীপাড়ায় সুকান্ত মেলা শুরু হচ্ছে কাল

তিন বছরেও শেষ হয়নি জয়নগর-বলুগ্রাম সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রাস্তা বন্ধ করে ৩২ পরিবারকে ‘অবরুদ্ধ’ করার অভিযোগ

টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫, হেলপার নিখোঁজ

গোপালগঞ্জে বিয়ের পিঁড়ি থেকে যুবক কারাগারে...

ডিবি পুলিশ সেজে স্বর্ণকার ভাইদের অপহরণের চেষ্টা, গ্রামবাসীর ধাওয়ায় ৪ ডাকাত আটক