হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে খেজুরের রস খেতে বের হয়ে লাশ হলো ২ শিক্ষার্থীসহ ৩ জন

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলো, কাশিয়ানী উপজেলার পোনা এলাকার বিষ্ণু দাসের ছেলে এবার এসএসসি পাস করা দীপু দাশ (১৮), একই এলাকার বাবুল নাগের ছেলে ও কাশিয়ানী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বিশাল নাগ (১৬) এবং একই এলাকার মনির মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খেজুরের রস খেতে ভোরে মোটরসাইকেলে করে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা এলাকা থেকে বের হয় একই এলাকার দুই শিক্ষার্থীসহ তিনজন। মুকসুদপুরের কালীনগর যাওয়ার পথে ভোর পৌনে ৬টার দিকে কাশিয়ানীর হিরণ্যকান্দি পৌঁছালে একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তাতে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসআই আব্দুল্লাহ হেল বাকী আরও বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩

টুঙ্গিপাড়া: বর্ষাকালে পানিবন্দী থাকতে হয় ২০০ পরিবারকে

টুঙ্গিপাড়ায় এক গ্রামের দুই শতাধিক পরিবার পানিবন্দী, অনাহার-অর্ধাহারে কাটছে দিন

গোপালগঞ্জে নারী আইনজীবীকে ঢিল ছুড়ে আঘাত করা সেই বিচারক প্রত্যাহার

গোপালগঞ্জে বিচারকের অপসারণ দাবিতে আইনজীবীদের বিক্ষোভ

গোপালগঞ্জে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বন্ধুদের সঙ্গে ডাব পাড়তে গিয়ে নিখোঁজ কিশোর, দুই দিন পর পুকুরে মিলল লাশ

ফেসবুকে ভিডিও দেখে এমপির নির্দেশ, জলাবদ্ধতা থেকে মুক্ত ৩০০ পরিবার

বিশ্বকাপ ফাইনাল ঘিরে কোটালীপাড়ায় আর্জেন্টিনা সমর্থকদের গরু জবাই করে ভূরিভোজ

গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন