হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় কলেজছাত্র গ্রেপ্তার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

নাজমুল হুদা চাঁদ। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নাজমুল হুদা চাঁদ (২৮) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ধারাবাশাইল বাজার থেকে কোটালীপাড়া থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

নাজমুল হুদা চাঁদ মাচারতারা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও কোটালীপাড়া সরকারি কলেজের ছাত্র।

আজ সোমবার নাজমুল হুদা চাঁদকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

কোটালীপাড়া থানা সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ১৫৫ জনের নাম উল্লেখসহ আরও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করে।

এই মামলায় কোটালীপাড়া সরকারি কলেজের ছাত্র নাজমুল হুদা চাঁদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কোটালীপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘নাজমুল হুদা চাঁদ ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমরা ভিডিও ফুটেজ দেখে মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত এই মামলায় আমরা ৫২ জন আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

গোপালগঞ্জে সরকারি খাল দখল করে বাড়িঘর নির্মাণ, উচ্ছেদে বিলম্ব নিয়ে প্রশ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

গোবিপ্রবির গেটের ভেতরে-বাইরে দুটি ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ঢাকা থেকে ফিরে বাড়ি পৌঁছানো হলো না বৃদ্ধ দম্পতির

টুঙ্গিপাড়ায় সপ্তাহের মাথায় এনসিপি আহ্বায়কের পদত্যাগ, রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা

মুকসুদপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ফ্রিজে ওষুধ ও তরকারি একসঙ্গে রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী গুরুতর আহত