হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় এক দিনে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক দিনে পানিতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুই শিশুও রয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। আজ শুক্রবার উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পূর্ব নৈয়ারবাড়ি ও হিরণ ইউনিয়নের দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন সজল বাড়ৈ (২০), অনুছোঁয়া বাড়ৈ (৭) ও ইসাহাক (৪)। তাদের মধ্যে সজল ও অনুছোঁয়া আপন চাচাতো ভাই-বোন।

জানা গেছে, সজল নৈয়ারবাড়ি গ্রামের পঙ্কজ বাড়ৈর ছেলে ও অনুছোঁয়া একই গ্রামের শংকর বাড়ৈর মেয়ে। অপর দিকে ইসাহাক দক্ষিণ হিরণ গ্রামের এনায়েত হোসেন শেখের ছেলে।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, সজল বাড়ৈ দুপুরে তার চাচাতো বোনকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় সজলের কাঁধে চড়ে অনুছোঁয়া সাঁতার কাটছিল। একপর্যায়ে তারা দুজনই পানিতে ডুবে যায়। এরপর পরিবারের লোকজন জাল টেনে পুকুর থেকে সজল ও অনুছোঁয়াকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সজল হার্টের রোগী ছিলেন বলে তাঁর পরিবার সূত্রে জানা যায়।

অন্যদিকে খেলাধুলা করার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে দক্ষিণ হিরণ গ্রামের ইসাহাক নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

গোপালগঞ্জে সরকারি খাল দখল করে বাড়িঘর নির্মাণ, উচ্ছেদে বিলম্ব নিয়ে প্রশ্ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

গোবিপ্রবির গেটের ভেতরে-বাইরে দুটি ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ঢাকা থেকে ফিরে বাড়ি পৌঁছানো হলো না বৃদ্ধ দম্পতির

টুঙ্গিপাড়ায় সপ্তাহের মাথায় এনসিপি আহ্বায়কের পদত্যাগ, রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা

মুকসুদপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

ফ্রিজে ওষুধ ও তরকারি একসঙ্গে রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী গুরুতর আহত